হোম > বিনোদন

নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে: মৌ শিখা

বিনোদন রিপোর্টার

দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী মৌ শিখা। টিভি নাটক ও চলচ্চিত্রে মায়ের চরিত্রে বেশি দেখা যায় তাকে। দীর্ঘদিন অভিনয় করলেও আড়াই মাস কোনো কাজ না থাকায় সংকটময় অবস্থায় আছেন। কারণ এই অভিনয় করে যে টাকা পান তাই দিয়ে তার সংসার চলে।

হতাশা ও ক্ষোভ থেকে শুক্রবার রাতে অভিনেত্রী তার রওশন আরা বেগম নামের ফেসবুক আইডি থেকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম সেখানে আড়াই মাস যাবত মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কীভাবে মনে হবে আমি অভিনয় শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে।’

তিনি আরো বলেন, ‘আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল কত সহজ সরল ছিল কারো সাতপাচে ছিল না কারো সামনে পিছনে ছিল না আহারে মহিলাটার আত্মার শান্তি পাক কিন্তু তাতে কি লাভ হবে আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে। কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারবো! আমি জানি না। তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোন দরকার নেই।’

কাজ কমে যাওয়ায় ক্ষোভ নিয়ে তিনি বলেন, ‘হঠাৎ করে কেন কাজ কমে গেল কেন, আমাকে ডিরেক্টররা ডাকছেন না কেন, মনে করছেন না কেনো তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব। আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি। ২৫ বছর যাবত মিডিয়ায় আছি এখনো আমার রেমুনারেশন ও খুব একটা বেশী না তাহলে? যাইহোক যে কত দিন বাঁচি কাজ করে যেতে চাই। আপনারা আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন, আল্লাহ সহায় আছে।’

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন