হোম > বিনোদন

জোভান-নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’

বিনোদন রিপোর্টার

ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহার অভিনয়ে ‘মিথ্যে প্রেমের গল্প’ নামে নতুন একটি নাটক ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। বসুন্ধরা টিস্যু প্রেজেন্টস নাটকটি রচনা করেছেন দয়াল সাহা এবং পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। ভালোবাসা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত ভালোবাসা আত্মত্যাগেই প্রকাশ পায়- এই বার্তা নিয়ে নির্মাণ করা হয়েছে গত ঈদের বিশেষ নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’।

মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। গল্পে দেখা যায়, সাইফ নামের এক নীতিবান যুবক এমন এক অপরাধের দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি, শুধু আয়াত নামের একটি মেয়েকে রক্ষা করা ছাড়া।

নাটকের গল্প মোড় নেয় একটি ভয়াবহ ঘটনার পর, যখন দুর্নীতিগ্রস্ত আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে। সেখান থেকেই শুরু হয় এক অন্যরকম প্রেম, আত্মত্যাগ ও নীরব সাহসিকতার গল্প।

নিজের চরিত্র সম্পর্কে জোভান বলেন, সাইফ এমন এক চরিত্র, যে নীরবে ভালোবাসে এবং প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করে না। চরিত্রটি আমার হৃদয় ছুঁয়ে গেছে।

অন্যদিকে, নাজনীন নাহার নিহা বলেন, আয়াত চরিত্রে অভিনয় করাটা ছিল এক কঠিন অভিজ্ঞতা। এক নারীর আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম, তার ভেতরের অপরাধবোধ ও নীরব কান্না এই নাটকে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে।

নাটকটি নিয়ে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, এটি শুধু প্রেমের গল্প নয়- এটি নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি। সমাজে এমন অনেক গল্প আছে, যেগুলো বলা হয় না। এই নাটকে তাদের গল্প বলার চেষ্টা করা হয়েছে।

নাটকটি নিয়ে ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর ‘ক্যাপিটাল ড্রামা’ চ্যানেলের প্রধান আনোয়ারুল আলম সজল বলেন, ক্যাপিটাল ড্রামা চ্যানেলে আমরা সবসময় এমন কনটেন্ট নির্মাণের চেষ্টা করি, যেগুলো শুধু নাটক নয় বরং ওয়েব ফিল্মের আদলে গভীর ও বিস্তৃত পরিসরে গল্প বলে। ‘মিথ্যে প্রেমের গল্প’ সেই ধারাবাহিকতারই একটি ভিন্নধর্মী প্রযোজনা।

এই ড্রামা চ্যানেলের প্রথম কনটেন্ট ‘প্রিয় প্রজাপতি’ যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল, এটিও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা করেন সজল।

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’

ঈদে মেহেদির দ্যুতিতে মিম

বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট

লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’

ঈদে মুক্তির মিছিলে ৮ সিনেমা, হল মালিকরা বলছেন ‘ব্যাড কালচার’

এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি: আবদুল আজিজ

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’-এ সাদিয়া ইসলাম মৌ

যেভাবে সিনেমার গান হয়ে এলো ‘এখানে কেউ নেই’

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’

ঈদে আসছে ‘দেনা পাওনা’র সাত পর্বের স্পেশাল সিরিজ