হোম > বিনোদন

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব

বিনোদন রিপোর্টার

মনপুরা, বিশ্বসুন্দরী, হাওয়া সহ আরো বেশ কিছু নান্দনিক ও ব্যাবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর সঙ্গে দ্বিতীয় সিনেমার চুক্তি স্বাক্ষর করেছেন শাকিব খান।

আজ ৬ অক্টোবর এ চুক্তি সম্পন্ন হয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। এ সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান জনাব অঞ্জন চৌধুরী।

এই প্রতিষ্ঠানের সঙ্গে দুই সিনেমা চুক্তির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্তের উন্মোচন হলো বলে জানিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘আমরা দেশের বাইরে দেখি, শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করে একটি ইন্ডাস্ট্রিকে বেগবান করতে প্রতিনিয়ত সাহায্য করছে। দেশের সংস্কৃতির প্রতি ভীষণ অনুরাগী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ স্বরূপ। তার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি তাদের মত করে অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে, আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাববে।’

শাকিব খানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে অঞ্জন চৌধুরী বলেন, ‘শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি নাম। ২৬ বছরের বেশি সময় ধরে শুধুমাত্র চলচ্চিত্র নিয়েই তিনি ভেবেছেন, সময় দিয়েছেন। সেজন্য তাকে সাধুবাদ জানাই। তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস।’

জানা গেছে, শাকিব খান এরই মধ্যে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন। ‘সোলজার’ শিরোনামের এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক সাকিব ফাহাদ।

তবে শাকিব খানের দ্বিতীয় সিনেমার নাম ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি।

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

পথের গল্প নিয়ে আসছে ইয়াশ-বহ্নি

ভারতের ‘মিনার-ই দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বাংলাদেশে আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল

প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’

মাইকেলের ছেলেরা থাকতে কেন নাম ভূমিকায় জাফর জ্যাকসন

লন্ডন উৎসবে প্রিয়াম অর্চি অভিনীত দুই সিনেমা

ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’

জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করতে আলাদা একটা অনুভূতি কাজ করে: রিচি