হোম > বিনোদন

সুমনা’র কণ্ঠে সামিনা চৌধুরীর গান

প্রিয় শিল্পীর প্রিয় গান

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের গানের ভুবনের জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী সামিনা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’ নামের এক অনুষ্ঠান। গত শনিবার বিটিভিতে এই আয়োজনের রেকর্ডিং সম্পন্ন হয়।

আর এতে ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭’ চ্যাম্পিয়ন শেখ ফারজানা তাসনিম সুমনা গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরীর জনপ্রিয় গান ‘চন্দ্র সূর্য সবই আছে আগের মতোই’।

গানটি মনতাজুর রহমান আকবর পরিচালিত ১৯৯৩ সালের ২৩ এপ্রিল মুক্তিপ্রাপ্ত মান্না ও চম্পা অভিনীত ‘প্রেম দিওয়ানা’ সিনেমার। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শেখ সাদী খান। এই গানটি এবার সুমনার কণ্ঠে শুনতে পাবেন এই প্রজন্মের শ্রোতা দর্শক বিশেষত বিটিভির যারা নিয়মিত দর্শক।

সুমনা বলেন, ‘আমাদের জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী সামিনা চৌধুরী ম্যাম এর সঙ্গে ম্যামের পাশে বসে ম্যামেরই নিজের গান গাওয়া, আমার জন্য সত্যিই বিশাল পাওয়া। তাও আবার বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য। সেই সেরাকন্ঠ থেকে যে গুণী এই মহান শিল্পী আমার মা সমতুল্য, আমাদের এই জেনারেশনে যারা গান গাইবার চেষ্টা করি তাদের অভিভাবক তিনি এবং ভীষণ ভালো একজন মানুষ আমাদের সামিনা ম্যাম। এর নেপথ্যে যারা আছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। প্রিয় সামিনা ম্যাম মহান আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো রাখুক। আমি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে।’

অনুষ্ঠানে সামিনা চৌধুরী একটি গান পরিবেশন করেন। সামিনার কণ্ঠে শ্রোতা দর্শক উপভোগ করবেন ‘আমায় ডেকোনা ফেরানো যাবেনা’ গানটি। গানটি লিখেছেন প্রয়াত কায়সার আহমেদ চৌধুরী। সুর সঙ্গীত প্রয়াত লাকি আখন্দের।

‘প্রিয় শিল্পীর প্রিয় গান’ অনুষ্ঠানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন