হোম > বিনোদন

ছোট পর্দার অভিনেতা শাহবাজ সানী আর নেই

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত সাড়ে ৩টায় ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে তার মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

নির্মাতা ইমরাউল রাফাত ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন, ‘আমার ভাই শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে রাত ৩:৩০ মিনিটে ইন্তেকাল করেছে।’

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সে সঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন