হোম > বিনোদন

শিল্পকলায় নয়, আবরারকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির প্রদর্শনী ধানমন্ডিতে

শহীদ আবরার ফাহাদ-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

বিনোদন রিপোর্টার

আগামীকাল, ৭ অক্টোবর সত্য আর ন্যায়ের পথে অবিচল বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। শহীদ আবরার ফাহাদ-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঢাকাসহ দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ‘আবরার ফাহাদ: বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক ও আমাদের সংস্কৃতি' এবং আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে উপজীব্য করে নির্মিত ডকুমেন্টারি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে উপজীব্য করে নির্মিত ডকুমেন্টারি সারা দেশের জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে দেখানো হবে। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ধানমন্ডির রবীন্দ্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।

আগামীকাল ঢাকায় রবীন্দ্র আয়োজিত অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ উপস্থিত থেকে হারানো সন্তানের স্মরণে বক্তব্য প্রদান করবেন।

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

অস্ত্রোপচারের পর যেমন আছেন তানিয়া বৃষ্টি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, অভিনয়শিল্পী সংঘের কড়াবার্তা

ঈদে আসছে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’

আলভী-তিথিকে বয়কটের ডাক

আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন