হোম > বিনোদন

অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান

বিনোদন রিপোর্টার

নায়ক শাকিব খান

২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তিন বছর পার হয়ে গেলেও সেই সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। যে কারণে চরম সমালোচনার মুখে পড়েন এই নায়ক। টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে সরকারের পক্ষ থেকে শাকিব খানকে চিঠি পাঠানো হয়। সেই চিঠি প্রাপ্তির কিছু দিনের মধ্যেই অনুদানের প্রথম কিস্তির টাকা ফেরত দেন এই নায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তিনি জানান, গত ১২ মে শাকিব খানকে একটি চিঠি পাঠানো হয়। নিয়ম অনুযায়ী সিনেমা নির্মাণ না করলে বা টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর তিনি টাকা ফেরত দিয়েছেন। মাহবুবা ফারজানা আরো বলেন, ‘অনুদান পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ সম্পন্ন করার নিয়ম রয়েছে। যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। কিন্তু শাকিব কোনো আবেদন করেননি। বরং দীর্ঘ সময় অনুদানের টাকা রেখেছিলেন। তাই বাধ্য হয়েই চাপের মুখে টাকা ফেরত দিলেন।’

মায়া সিনেমায় শাকিব খানের বিপরীতে পূজা চেরীর অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে সে সময় নানা বিতর্ক হয় সিনেমাটি নিয়ে। গলুই সিনেমায় অভিনয়ের পর শাকিব পূজার প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে মায়া নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর সামনে আসে শাকিব খানের দ্বিতীয় বিয়ে ও সন্তানের খবর। মায়ার কাজ আর এগোয়নি।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান