হোম > বিনোদন

প্রকাশ্যে তারেক আনন্দের কথায় দুই গান

বিনোদন রিপোর্টার

তারেক আনন্দের কথায় প্রকাশ হলো একসাথে দুই গান। বাউল সুকুমারের কণ্ঠে গাওয়া একটি গানের শিরোনাম 'বিশ্বাস ছিল রে'। গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন করেছেন প্রীতম চন্দ্র। প্রকাশ করেছে জেএল মিউজিক। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশেদ রানা।

বাউল সুকুমার বলেন, 'আমি যে ধাঁচের গান করি, এটা ঠিক তেমনই। আমাকে চিন্তা করেই লেখা ও সুর করা হয়েছে। আশা করি নতুন এ গানটি শ্রোতাদের ভালো লাগবে।'

অন্যদিকে 'ঠোট পেন্সিল' গানের সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও তামিম। গানটি প্রকাশ হয়েছে ই-মিউজিক থেকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। তামিমের সঙ্গে মডেল হয়েছেন শাম্মি রহমান।

কণা বলেন, 'ঠোঁট পেন্সিল রোমান্টিক কথামালার আধুনিক গান৷ সুন্দর কথা ও সুর। আমার সঙ্গে তামিমও ভালো গেয়েছেন।’

কণ্ঠশিল্পী তামিম বলেন, ‘কণা আপুর সাথে গান গাইবো এটা আমার স্বপ্ন ছিল। আমি ছায়ানটের শিক্ষার্থী থাকা অবস্থায় ভেবেছিলাম, একদিন কণা আপুর সাথে গান গাইবো। আমার স্বপ্ন পূরণ হলো।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘দুটি গানের লিরিকই আমার পছন্দের। ভালো সুর, সংগীত হয়েছে। আশা করি দুটি গানই শ্রোতারা পছন্দ করবেন।’

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

আলিয়ঁস ফ্রঁসেজে অপ্রকাশিত চলচ্চিত্র ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

কনকচাঁপার আবেগঘন পোস্টে রাজ্জাকের অজানা গল্প

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির