হোম > বিনোদন

আবারো শুরু হচ্ছে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক

আবারো শুরু হচ্ছে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতা। ৫৩তম এই আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। বাংলাদেশ থেকে নির্বাচিত একজন প্রতিযোগী আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন।

এবারের আয়োজনের দায়িত্ব পেয়েছে ইমেকার্স বাংলাদেশ। এই দায়িত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন থেকে বাংলাদেশে প্রতিযোগিতাটির অফিসিয়াল কার্যক্রম, প্রতিযোগী নির্বাচন এবং আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের পুরো প্রক্রিয়া পরিচালনা করবে।

মিস ইন্টারকন্টিনেন্টাল অর্গানাইজেশন-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইমেকার্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম আশরাফ-কে বাংলাদেশ শাখার জাতীয় পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এ বিষয়ে নাঈম আশরাফ বলেন, আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি রিয়েলিটি শো আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’ নির্বাচন করা হবে। এই প্ল্যাটফর্ম তরুণীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভাকে তুলে ধরতে ভূমিকা রাখবে।

১৯৭১ সালে প্রতিষ্ঠিত মিস ইন্টারকন্টিনেন্টাল বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এবারের আসর হবে প্রতিযোগিতাটির ৫৩তম আয়োজন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও নির্বাচিত প্রতিযোগী আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন।

মা ও শিশুদের নিয়ে পলাশের উদ্যোগ

‘মা পদক’ পাচ্ছেন ববিতা

বিয়ে প্রসঙ্গে যে বার্তা দিলেন প্রভা

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ-মুক্তি

ঈদে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’

লন্ডনের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী দিনে ‘আগন্তুক’

শুটিংয়ে হিমালয়ের দেশে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

যুক্তরাষ্ট্রে অনুদান ও দুই পুরস্কার পেলেন নির্মাতা শামস

সুস্থতার জন্য দোয়া চাইলেন তানিয়া বৃষ্টি

সবাই আমার খোঁজ নিচ্ছেন আমি কেমন আছি-নাদের চৌধুরী