হোম > বিনোদন

নায়িকা শাবনূরের রমজান বার্তা ভাইরাল

বিনোদন রিপোর্টার

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রহমত ও বরকতের দিক দিয়ে রমজান মাস বছরের অন্য ১১ মাস থেকে বেশি মর্যাদাপূর্ণ। আর এই পবিত্র মাসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাবনূরের একটি রিলস ভিডিও ভাইরাল হয় । এতে দেখা যায় সাদার মধ্যে কালো রঙের ফুলের প্রিন্টেড পোশাক পরে মাথায় ঘোমটা দিয়ে ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন তিনি।

ভিডিওতে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌, আজকে এই রোজার দিন, আমি এবং আইযান, আমরা দুজনেই রোজা রেখেছি। সুন্দর একটা মুহূর্ত পার করলাম। আল্লাহ্‌র কাছে হাজার শুকরিয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন।’

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা-সফল সিনেমা উপহার দেন। ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর।

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

জন্মদিনে কালজয়ী সুচন্দা

ফিলিস্তিনিদের পাশে ম্যাকলেমোর, মুক্তির লড়াইয়ে দিচ্ছেন ১০ লাখ ডলার