হোম > বিনোদন

আসছে আসিফের ‘মন জানে’

বিনোদন ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর নতুন বছর ভক্তদের জন্য নিয়ে আসছেন মন জানে শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। মন জানে শিরোনামের গানটি শিগগিরই প্রচার হবে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে।

ধ্রুব মিউজিক স্টেশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে ‘মন জানে’ গানটি। গান নিয়ে ইমরান বলেন, ‘আসিফ ভাই দুই যুগ ধরে সমান জনপ্রিয়। তার জন্য গান করাটা বেশ চ্যালেঞ্জের। আসিফ ভাইয়ের শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন সেভাবেই গানটি করা হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে।’

গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘এটা আমাদের তিনজনের একসঙ্গে করা দ্বিতীয় গান। তবে এই গানের মিউজিক ভিডিওতে আসিফ ভাই ও ইমরান ভাইকে একসঙ্গে দেখা যাবে। রোমান্টিক ঘরানার গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।’

মন জানে গানের ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন আহমেদ বিন সজীব, মহতারাম ও জিম। পাশাপাশি দেখা যাবে আসিফ আকবর ও ইমরান মাহমুদুলকে।

এর আগে ইমরানের সুর ও সংগীতে ‘এত কেন ভালোবাসি’শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন