হোম > বিনোদন

ঈদে আসছে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’

বিনোদন রিপোর্টার

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী জুটির প্রথম সিরিজ ‘ক্যাকটাস’। নির্মাণ করেছেন সফল নির্মাতা শিহাব শাহীন।

আজ, ৪ মার্চ দুপুরে প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার, যা দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

টিজার দেখে দর্শকদের প্রতিক্রিয়া- ‘চরকির কাজ অলটাইম ফেভারিট’, ‘মেহজাবীন আপুকে এতদিন ফলো করাটা তাহলে বৃথা গেলো না, প্রীতম ভাই সব দিকেই সেরা’, ‘ওরে কড়া’। এসব ছাড়াও দর্শক–ভক্তরা প্রীতম হাসান ও মেহজাবীনকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং করছেন প্রশংসা। চরকি অরিজিনাল সিরিজটির টাইটেল স্পন্সর ‘নোরিক্স–১’, পাওয়ার্ড বাই মিনিসো এবং অ্যাসোসিয়েট পার্টনার সিটি ব্যাংক।

‘ক্যাকটাস’- এ প্রীতম হাসানকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার চরিত্রে। টিজারে তাকে কয়েদি হিসেবেও দেখা গেছে—যিনি সাইবার জগতে ভয়ংকর প্রতিভাবান একজন। তবে বিশেষ এক পরিস্থিতিতে কারাগার থেকেই তাকে আবারও নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। সরকারের সহায়তায়, রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।

সিরিজে মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। চরিত্রটির একাধিক পরিবর্তন আছে বলে জানান প্রীতম হাসান। তিনি বলেন, ‘চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটা ঠিক যে চরিত্রটির একটা জার্নি আছে। আমার সঙ্গে আশা করি দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন। মানিসভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়। নির্মাতা শিহাব শাহীন দারুণ করে সিরিজটি নির্মাণ করেছেন।’

এই অভিযানে মানসিভের দেখা হয় অনুরা–এর সঙ্গে। এ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। টিজারে মেহজাবীনকে দেখা গেছে নতুন অবতারে— অ্যাকশন লুকে এবং অ্যাকশন দৃশ্যে। তার এই রূপ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা। শক্তিশালী, আত্মবিশ্বাসী ও রহস্যময় উপস্থিতি নিয়ে তিনি গল্পে যুক্ত করেছেন ভিন্ন মাত্রা।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। এই চরিত্র আমাকে অনেক নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড এবং তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। স্ক্রিপ্ট প্রথম শুনেই এই দিকটা আমাকে অনুপ্রাণিত করেছে, সত্যি বলতে খুব আকর্ষণীয় লেগেছিল।’

শুটিংয়ে যাওয়ার আগে মেহজাবীন জানিয়েছিলেন, তিনি এমন কিছু করতে যাচ্ছেন যা হয়তো আগে করেননি। শুটিংয়ে কি তেমনটাই হলো? মেহজাবীন বলেন, ‘পর্দায় এমন কিছু করতে পেরেছি, যা আগে কখনও করিনি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পুরো টিম দারুণ সাপোর্ট দিয়েছে, সবাই অনেক পরিশ্রম করেছে। এখন বাকিটা দর্শকদের হাতে, তারাই বলবেন আমরা কেমন কী করতে পেরেছি।’

চরকি অরিজিনাল সিরিজ ’ক্যাকটাস’ এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।

দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, অভিনয়শিল্পী সংঘের কড়াবার্তা

আলভী-তিথিকে বয়কটের ডাক

আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন

আগুনের সঙ্গে গাইলেন শম্পা দেওয়ান

সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

লেডি গ্যাংস্টার তানজিন তিশা

দেশে ফিরে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে যা বললেন তিথি

ঈদে ইত্যাদিতে শরীফুল রাজ-সাবিলা নূরের নৃত্য

‘দম’ নিয়ে ঈদে নতুন ভাবে আসছে নিশো