হোম > বিনোদন

দ্বীনের আলোকে চলতে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌ

আতিকুর রহমান নগরী

ঢালিউড অভিনেত্রী মৌ খান

অভিনেত্রী মৌ খানের ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। মাত্র পাঁচ বছরের মাথায় এসে রঙিন জগত ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান । তিনি আরো অভিনয়জগতে থাকতে চান না।

তবে ২৪ ঘণ্টা পার না হতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন তিনি। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি মৌ।

পোস্টে মৌ লেখেন, ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন। উল্লেখ করেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই’ পাশাপাশি রাসুল (স.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান।

অসমাপ্ত কাজগুলো নিয়ে মৌ অনুরোধ জানান, নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ।

আগামীতে ‘হালাল উপায়ে জীবিকা অর্জনের’ পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান। লেখেন, ‘ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।’

সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।’

এরপর শনিবার সকাল নাগাদ পোস্টটি আর পাওয়া যায়নি মৌ-এর টাইমলাইনে। তবে পোস্টটি ডিলিট করার কারণ জানা যায়নি।

হজ পালনে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

শিল্পাঙ্গনে স্থবিরতার অভিযোগ নাট্যজনদের

জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’

এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

হৃদয়ের সুরে ইমরান

জেমসের নগর বাউলে এলো বড় পরিবর্তন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না একজন তারকাও

মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা