হোম > বিনোদন

উপস্থাপনা দিয়ে ফিরলেন টয়া

বিনোদন রিপোর্টার

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার। এর পরের বছর ‘অদেখা মেঘের কাব্য’ টেলিফিল্ম দিয়ে নাম লেখান অভিনয়ে। এরপর থেকে নিয়মিত কাজ করছেন শোবিজে। ২০২৩ সালে তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্যে অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাঁকে। নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে নাটক নয়, উপস্থাপনা দিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।

আর্ট অব প্লেটিং রিয়েলিটি শো নিয়ে টয়া জানান, খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায়, সেটি নিয়েই এই শো। বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে টয়া বলেন, ‘নিজের ইচ্ছা থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুব ভালো লাগছে। বিরতির কারণে প্রথম দুই দিন একটু কষ্ট হয়েছে। ধীরে ধীরে সেটা ঠিক হয়ে গেছে। অনেক এনজয় করেছি অনুষ্ঠানাটি।’

আর্ট অব প্লেটিং অনুষ্ঠানটি ২৫ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিট, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিট, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।

শুধু উপস্থাপনা নয়, আবার অভিনয়েও নিয়মিত হওয়ার কথা জানালেন টয়া। ইতোমধ্যে কয়েকটি কাজ নিয়ে কথাবার্তা চলছে বলে জানান তিনি। সবকিছু চূড়ান্ত হয়ে গেলে জানাবেন বিস্তারিত।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন