হোম > বিনোদন

বিপ্লবের ‘এক ঐক্যের বাংলাদেশ’

বিনোদন রিপোর্টার

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে ‘প্রমিথিউস’। ‘স্বর্ণালি ভোরে’ কিংবা ‘চান্দের বাতির কসম দিয়া ভালোবাসিলি’ গানগুলো দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছিলেন ব্যান্ডটির দলপ্রধান ও ভোকাল বিপ্লব। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে নতুন গান নিয়ে হাজির হন এই ব্যান্ড তারকা। শহীদদের স্মৃতিতে তিনি প্রকাশ করেন ‘ও প্রিয় বাংলাদেশ’ শিরোনামের গান। যার কথা, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে বেশ কিছু গান প্রকাশ করবেন বলে আগেই জানিয়েছিলেন এই গায়ক। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘এক ঐক্যের বাংলাদেশ’। এর কথা লিখেছেন তরুণ সিং, সুর-সংগীত করেছেন জনি।

এক ঐক্যের বাংলাদেশের কথায় উঠে এসেছে বিভাজনমুক্ত স্বপ্নের বাংলাদেশ। গানের কথাগুলো এমনÑ‘লাল-সবুজের পতাকা যেন, রক্তে না ভিজে বারবার/সোনার বাংলা এই দেশটা তো, তোমার আমার সবার/হউক নতুন বাংলাদেশ, গড় নতুন বাংলাদেশ।’

গান প্রকাশ উপলক্ষে বিপ্লব বলেন, ‘এক ঐক্যের বাংলাদেশ-দল, মত, গোষ্ঠী, ধর্ম, জাত, গোত্র, দ্বিধাদ্বন্দ্ব, বৈষম্য-বিভাজন নির্বিশেষে আমাদের সবার বাংলাদেশ। উপমহাদেশ থেকে বেরিয়ে আমরা যুক্ত হচ্ছি বিশ্বমঞ্চে আর আমাদের প্রথম ও প্রধান পরিচয় আমরা বাংলাদেশি।’

রমজান উপলক্ষে ছয় শিল্পীর ইসলামী গান

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

ঈদ ইত্যাদিতে দর্শকদের সঙ্গে মোশাররফ করিম

আইনি পদক্ষেপ নিয়েছেন মেহজাবীন চৌধুরী

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

নয় বছর পর ইমরান-নওমির নতুন গান

ঈদে আসছে নাজনীন নীহার তিন নাটক

প্রতারণা মামলায় আবারো গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নাতশিল্পী সৈয়দ সালমান জিলানির মৃত্যু

ফ্যাসিবাদের আক্রোশ ও মাতৃত্বের সংগ্রাম নিয়ে ন্যানসির দীর্ঘ পোস্ট