হোম > বিনোদন

কাবা শরিফ দেখে যে অনুভূতি হলো অভিনেত্রী ভাবনার

আমার দেশ অনলাইন

কাবা শরিফ প্রাঙ্গণে আশনা হাবিব ভাবনা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া।

পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ সফরে তার সঙ্গে রয়েছেন বাবা, মা ও বোন।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। একই সঙ্গে ওমরাহ পালনের অনুভূতিও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

ভাবনা লিখেছেন, ‘যে মুহূর্তে প্রথমবার কাবা শরিফের দিকে আমার চোখ পড়ল, তখন যেন সব ভাষা হারিয়ে গেল। আমার অনুভূতির গভীরতা, হৃদয়ভরা প্রশান্তি আর কৃতজ্ঞতার সেই ঢেউ—এসব সত্যিই কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়।’

তিনি আরো লেখেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহই সর্বময় মালিক।’

ভাবনার এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে তার ও পরিবারের জন্য দোয়া ও শুভকামনাও জানিয়েছেন।

ছোট পর্দার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু ভাবনার। পরে ২০১৭ সালে নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সিনেমাটিতে ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।

এরপর ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’র মতো ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত।

এএম

প্রথম নৃত্যানুষ্ঠানে মুগ্ধতা ছড়াল কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্র, প্রশংসিত নৃত্যনাট্য ‘রুদ্র-বীণা’

মান্নান মোহাম্মদের কথা-সুরে ফোক স্টুডিওতে কাজল আরিফ

জুয়ার ভয়ংকর দিক নিয়ে মিকসেতু মিঠুর নাটক ‘টোকা’

বাংলাদেশে নতুন ‘সুপারগার্ল’

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইমরানের গান গাইলেন মালয়েশিয়ান শিল্পী

অভিনেতা আলভী রিমান্ডে

একসঙ্গে দিলারা জামান, আবুল হায়াত, ডলি জহুর

তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি : পূর্ণিমা