হোম > বিনোদন

সীমান্ত হত্যার প্রতিবাদে চলছে আলোকচিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

সীমান্ত হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি সংলগ্ন লেকে শুরু হয়েছে পারভেজ আহমদ রনি এর একক আলোকচিত্র প্রদর্শনী ‘বর্ডার দ্যাট ব্লিডস’।

৭ই জানুয়ারি, ২০১১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেলানি খাতুনকে গুলি করে হত্যা করে পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলিয়ে রাখে। প্রায় দেড়-দশক কেটে গেলেও আজ অবধি ফেলানি হত্যার বিচার হয়নি। তার স্মরণে প্রদর্শনীটি আয়োজিত হচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্তে এখন পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় ১৪শ বেসামরিক বাংলাদেশী নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে।

পারভেজ আহমদ রনি ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের নানা সীমান্তে এই বিষয়ের উপরে টানা কাজ করেছেন। সেখান থেকে বাছাই করা ৭টি ছবি ‘বর্ডার দ্যাট ব্লিডস’ এ প্রদর্শন করা হচ্ছে। ছবি গুলো কড়াইল বস্তি সংলগ্ন লেকের পানিতে ভাসমান রেখে ইন্সটেলশন করা হয়েছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

হজ পালনে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

শিল্পাঙ্গনে স্থবিরতার অভিযোগ নাট্যজনদের

জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’

এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

হৃদয়ের সুরে ইমরান

জেমসের নগর বাউলে এলো বড় পরিবর্তন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না একজন তারকাও

মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা