হোম > বিনোদন

ময়নার পর এবার ‘ও জান’

বিনোদন রিপোর্টার

চলতি বছরের অন্যতম আলোচিত ও জনপ্রিয় গান ছিল কোনালের গাওয়া ‘ময়না’, যে গানে পারফর্ম করেছিলেন নায়িকা বুবলী ও নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন। গত জুলাইয়ে গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতার মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই গানের সাফল্যের ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছে গানচিল মিউজিক। নতুন গানটির শিরোনাম ‘ও জান’।

আগের মতোই এই গানেও কণ্ঠ দিয়েছেন কোনাল, সঙ্গে নিলয়। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সংগীতায়োজনের জায়গায় এসেছে পরিবর্তন, নতুন গানটি যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির ও লিংকন। সংগীত আয়োজন করেছেন আভ্রাল সাহির। গানটির ভিডিও নির্মাণ করছেন তানিম রহমান অংশু। নতুন বছরকে বরণ করে নেওয়া হবে এই গান দিয়েই। পরিকল্পনা অনুযায়ী বছরের প্রথম দিনই গানটি প্রকাশ করা হবে। এটি ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান। ‘ময়না’ ছিল ড্যান্স নাম্বার গান কিন্তু ‘ও জান’ একেবারে পিউর রোমান্টিক গান।

নতুন গানটি নিয়ে গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, “ময়না গানের সাফল্যের পর এই ধারাবাহিকতায় আমরা ‘ও জান’ নিয়ে আসছি। গানের কথা, গায়কী, মিউজিক ও ভিডিও—সবকিছুতেই নতুন সংযোজন থাকবে। আমার বিশ্বাস, নতুন গানটি দর্শক-শ্রোতার কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে।”

এর আগে ‘সিনেমার প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘মেঘের নৌকা’র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। এসব গানের গীতিকারও ছিলেন আসিফ ইকবাল। কণ্ঠশিল্পী নিলয় ডি রকস্টার বলেন, “আসিফ ইকবাল ভাই রোমান্টিক গান অসাধারণভাবে লেখেন। তার লেখা ‘ময়না’ ছিল ড্যান্স নাম্বার গান, যেটি দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার তার লেখা ভিন্নরকম এক রোমান্টিক গানে কণ্ঠ দিলাম। আমার বিশ্বাস, এই গানটিও আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করবে।”

বরাবরের মতো এবারও ভিডিওতে থাকছে সিনেমাটিক চমক। নির্মাতা অংশু জানান, গানটির শুটিং হচ্ছে এমন একটি লোকেশনে, যেখানে এর আগে বাংলাদেশের কোনো সিনেমা বা নাটকের শুটিং হয়নি। গানটিতে মডেল হিসেবেও দুজন অতিপরিচিত মুখের উপস্থিতি থাকবে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’