হোম > বিনোদন

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি বলিউড অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

যুদ্ধবাজ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এমন দাবি জানান স্বরা। এর আগে একাধিকবার ফিলিস্তিনি জনগণের পক্ষে আওয়াজ তুলেছিলেন এ অভিনেত্রী। কিছুদিন আগেই ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন স্বরা ভাস্কর। পেয়েছিলেন হত্যার হুমকি।

তবুও গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি তিনি। একের পর এক পোস্ট দিয়ে ইসরাইলের কড়া সমালোচনা করেছেন এই অভিনেত্রী। এবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েবে তার একটি পোস্টে লিখেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘন করার জন্য ইসরাইলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।’ এই পোস্ট সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা।

গাজার সমর্থনে এবং ইসরাইলের এমনই বিপক্ষে অজস্র পোস্ট করেছেন অভিনেত্রী। এর আগে গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার আয়োজন করা হয়েছিল। সমাজতান্ত্রিক দলগুলো—সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টিসহ একাধিক বামপন্থি সংগঠনের উদ্যোগে গত ১৮ জুন মুম্বাই শহরে হয়েছে ওই সংহতি সভা। যেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হয়েছে। এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন স্বরা।

হজ পালনে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

শিল্পাঙ্গনে স্থবিরতার অভিযোগ নাট্যজনদের

জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’

এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

হৃদয়ের সুরে ইমরান

জেমসের নগর বাউলে এলো বড় পরিবর্তন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না একজন তারকাও

মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা