হোম > বিনোদন

১০ বছরেও নাগাকে নিজের করতে পারেননি টাবু

আতিকুর রহমান নগরী

নব্বইয়ের দশকে গভীর সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার নার্গাজুনা আক্কিনেনি ও বলিউড অভিনেত্রী টাবু। ওই সময়ে প্রেমের টানে মুম্বাই ছেড়ে হায়দরাবাদ চলে যান তিনি। প্রায় ১০ বছর প্রেমের সম্পর্কে ছিলেন নাগা-টাবু। তাদের প্রেমের সময়ে নার্গাজুনা বিবাহিত ছিলেন।

টাবু চেয়েছিলেন নাগার্জুনার ঘর ভেঙে সেখানে ঢুকে পড়তে। এই প্রজেক্ট সাকসেস করতে ১০ বছর চেষ্টা চালিয়ে যান টাবু। একপর্যায়ে তিনি রণে ক্ষান্ত দেন। কারণ ততদিনে টাবু কিছুটা কাবু হয়ে বুঝতে পারেন, স্ত্রীর হাত থেকে নাগাকে নিজের করা আর সম্ভব হবে না। তাই ব্রেকআপ করে মুম্বাইয়ে ফিরে আসেন নায়িকা। সম্পর্ক ভেঙে চুরমার হলেও মন থেকে মুছতে পারেননি নাগাকে।

ঘটনাটি ১৯৯৮ সালের। ওই সময় মুক্তি পায় তার রোমান্টিক কমেডি সিনেমা ‘আভিড়া মা আভিড়ে’। এই সিনেমায় শুটিং করতে গিয়েই টাবুর সঙ্গে রসায়ন পোক্ত হয় নাগার্জুনার। একসময় পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সাজিদের প্রথম স্ত্রী অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুর পর টাবুকেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ততদিনে টাবু মন দিয়ে দেন নাগাকে।

‘কফি উইথ করণ’-এ নাগাকে নিয়ে প্রশ্ন করা হলে টাবু বলেছিলেন— এক জীবনে বহু প্রেমিক এসেছেন, আবার চলেও গেছেন। কিন্তু নাগা সত্যিই ব্যতিক্রম, খুব কাছের, স্পেশাল। ও আমার খুব ভালো বন্ধু।

এদিকে টাবুর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি নাগার স্ত্রী অমলা। তবে টাবু মুম্বাইয়ে ফিরে আসার পর অমলা মুখ খুলেছিলেন। তিনি মন্তব্য করেন— টাবুর সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি খুব সুখী। স্বামীকে নিয়ে এ ধরনের গুঞ্জন একেবারেই সমর্থন করি না।

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

অস্ত্রোপচারের পর যেমন আছেন তানিয়া বৃষ্টি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, অভিনয়শিল্পী সংঘের কড়াবার্তা

ঈদে আসছে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’

আলভী-তিথিকে বয়কটের ডাক

আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন