হোম > বিনোদন

নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের প্রশ্নের মুখে আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক

একদিকে ‘পুষ্পা-২’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলছে। অন্যদিকে হায়দরাবাদে প্রিমিয়ারে এক নারী মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের বিপদ বেড়েই চলেছে। নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের প্রশ্নের মুখে দক্ষিণী সুপারস্টার।

জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে থানায় ডাকা হয় আল্লু অর্জুনকে। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এরই মাঝে খবরে এসেছে মৃত নারীর পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেন প্রযোজক নবীন ইয়ারনেনি ও রবি শঙ্কর। তারা মৃত নারী স্বামীর হাতেই এই টাকা তুলে দেন।

সংবাদমাধ্যমে ‘পুষ্পা-২’ প্রযোজকরা জানিয়েছেন, আমরাও গভীর ভাবে মর্মাহত এই ঘটনায়। রেবতীর মৃত্যু তার পরিবারের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তার ছেলে এখনও চিকিৎসাধীন। চিকিৎসকেরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এই পরিবারের পাশে সবসময় আছি।

আল্লু অর্জুনের বাড়িতে হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

ঘটনার নিন্দা করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অভিনেতার বাড়িতে হামলার ঘটনার তীব্র বিরোধিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না।’ সূত্র: আনন্দবাজার।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন