হোম > বিনোদন

লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র জন্মবার্ষিকী উদযাপন

বিনোদন রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল বুধবার, সন্ধ্যা ৭ টায় পুরান ঢাকার লালবাগ কেল্লা চত্বরে উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাননীয় ড. সালেহউদ্দিন আহমেদ। আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রপৌত্র সিরাজ আলী খান। সন্ধ্যা ৭:১৫ মিনিটে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অসিত দে। সমবেত সঙ্গীত পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন অভিজিৎ কুন্ডু (কণ্ঠ-ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক (তবলা), ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান (সরোদ), ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার (সেতার), মোহাম্মাদ কাওছার (সেতার)।

রাত ৮:১০ মিনিটে আফসানা খান (সেতার) ও রুখসানা খান (সরোদ) যুগলবন্দি পরিবেশনা উপস্থাপন করবেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে নিয়ে কথোপকথনে অংশগ্রহণ করবেন নাসির আলী মামুন। এরপর সিরাজ আলী খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। রাত ৮:৫০ মিনিটে সরোদ বাজাবেন সিরাজ আলী খান, তবলায় থাকবেন আর্চিক ব্যানার্জী।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’