হোম > বিনোদন

রাষ্ট্রীয়ভাবে পালন হবে হুমায়ূন আহমেদর জন্মদিন

বিনোদন রিপোর্টার

মাস দুয়েক আগে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, দেশের কিংবদন্তি শিল্পীদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে। এবার কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার কথা বললেন তিনি।

১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। বিশেষ এই দিনটি বিস্তৃত পরিসরে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

উদযাপনের বিষয়টি জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি। ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে এবার আমরা উদযাপন করবো তাঁকে, এই ১৩ নভেম্বর। আরো বড়, আরো বিস্তৃত আয়োজনে হবে এবারের পর্ব। গান হবে, ছবি দেখানো হবে, আলাপ হবে। ভালো হতো ১৩ তারিখ যদি ভরা পূর্ণিমা হইতো। কিন্তু ক‍্যালেন্ডার বলছে ৫ তারিখ পূর্ণিমা। অসুবিধা নাই। ভালোবাসার পূর্ণিমা হবে সেইদিন।’

অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘আপাতত এইটুকু বলা, উনার ভক্তরা চোখ রাখতে পারেন শিল্পকলা একাডেমির পেইজে। অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও আরো নানান আয়োজনে আপনাদের আমন্ত্রণ।’

সংস্কৃতি উপদেষ্টার পোস্টকে ঘিরে অনেকেই জানতে চেয়েছে, ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’-এ হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন আহমদরা থাকছেন কি-না। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা ‘হ্যাঁ’ জানিয়ে বলেন, ‘অনেকেই জানতে চেয়েছেন হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীনরা কি আমাদের সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস ক‍্যালেন্ডারে আছেন কিনা। প্রথমেই ধন্যবাদ যে এই প্রশ্নগুলো আসছে। এবার প্রশ্নের উত্তর— ইয়েস।’

পাশাপাশি তিনি আরও জানান, শুধু তাঁরাই নয়, শিল্পের নানা শাখার বরেণ্য মানুষরা থাকছেন সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস ক‍্যালেন্ডারে। ইতোমধ্যে এ নিয়ে কাজ করছেন শিল্পকলা একাডেমির পরিচালকরা।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান