হোম > বিনোদন

গ্রাহক হয়রানির অভিযোগে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ

বিবিসি

গ্রাহক হয়রানির অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে সিনেমা হল স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ই-মেইলে ‘শো মোশন’ লিমিটেডের (যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ঠিকানায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার মঙ্গলবার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশ দাতাকে আর্থিক, মানসিক এবং আইনগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করার দাবিতে ‘শো মোশন’ লিমিটেডকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশে আইন ও বিধি অনুসারে শো মোশন লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ভোক্তার মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়

নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিংয়ের ব্যর্থতার কারণেই শো মোশন লিমিটেডে সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম কেনার পরও জনগণ তথা গ্রাহকদের হয়রানি হতে হচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম-কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ইচ্ছেমতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। কিভাবে হয়রানির শিকার হয়েছেন নোটিশে তা উল্লেখ করেন ওই আইনজীবী।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান