হোম > বিনোদন

সংসার কিংবা ব্যক্তিজীবনের অতিক্রম করে ক্রমশ বিকশিত পরীমণি। মাত্র ক’দিন আগেই প্রকাশ হলো তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। তাতে সাড়াও মেলেছে। গ্ল্যামারাস নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী হয়ে ওঠার অন্যতম পাঠচক্র ছিল সিরিজটি।

টলিউডে পরীর অভিষেক

বিনোদন ডেস্ক

সংসার কিংবা ব্যক্তি জীবনের আগল থেকে ক্রমশ বিকশিত হচ্ছেন পরীমণি। ক’দিন আগেই প্রকাশ হলো তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সাড়া মেলেনি মন্দ। গ্ল্যামারাস নায়িকা অবতার থেকে চরিত্রাভিনেত্রী হয়ে ওঠার অন্যতম পাঠচক্র ছিলো সিরিজটি।

এরমধ্যে পরী খবর জানালেন ওপার বাংলার। নতুন বছরের শুরুতেই টলিউডে অভিষেক হচ্ছে তার। নায়ক সোহমের সঙ্গে ‘ফেলুবক্সী’ নামের এই সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ১৭ জানুয়ারি।

ফেলুবক্সী সিনেমায় ‘লাবণ্য’ চরিত্রে অভিনয় করেছেন পরী। সোহম চক্রবর্তী ছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ঠিক কী কারণে ঢালিউডের এক দশক পেরিয়ে টলিউডের এই ছবিটি করতে রাজি হয়েছেন পরী? জবাব দিলেন এভাবে, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’ সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।  

সিনেমাটি থ্রিলার ঘরানার। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর বাসে রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’