হোম > বিনোদন

আমার ছবিটা বড় করে প্রিন্ট করে সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো: খায়রুল বাসার

বিনোদন রিপোর্টার

গতকাল ১৬ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে একদল ভক্তের রোষানলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।

পোস্টে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে খায়রুল বাসার শেয়ার করেছিলেন বিখ্যাত কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু লাইন, ‘সে যখন বললো, ‘ভাইসব।’ অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকলো ‘ভাইয়েরা আমার।’ ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।’

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনায় খায়রুল বাসারসহ কয়েকজন তারকার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিষয়টি নিয়ে শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে খায়রুল বাসার লিখেছেন, ‘আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে, এই বাটপারের রাষ্ট্রে আমি কোন অপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে তাই? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই?’

ক্যাম্পাসের অনুজদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ওকে, আমার ভাইয়েরা; আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসি মুখে গ্রহণ করছি। কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছো, তোমরা তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছো! সেখানে মানুষ, সেখানে সাধারণের আবেগ অভিভূতি তোমাদের বিবেচনার বিষয় না! তোমরা কেবল ক্ষমতার না এবং ক্ষমতার দাস না, তোমরা নিজের, দেশের এবং দায়িত্বের; এ বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে, ভাঙুক! আমি এমন কি আর লোক? ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য তোমরা এদেশের প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের হও এই কামনা।‘

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত

আবারো একসঙ্গে আবুল হায়াত-ডলি জহুর

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় কাওয়ালি সন্ধ্যা

মুক্তির দুই দিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে সুশীল সমাজের উদ্দেশে কনকচাঁপার বার্তা

হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’

মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি