হোম > বিনোদন

ভক্তদের মুগ্ধ করতে নিবেদিতপ্রাণ রুনা খান

বিনোদন ডেস্ক

প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। বয়স চল্লিশের কোঠায় থাকলেও মডেলিং কোনো বাধা নয় তার কাছে। কখনও বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে ভক্তদের মুগ্ধ করতে নিবেদিতপ্রাণ রুনা খান।

ইদানীং সামাজিক মাধ্যমে চোখ রাখলেই ভেসে আসে রুনা খানের ‘আবেদনময়ী’ অবতার। সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভারে মডেল হয়েছেন রুনা। সেখানে তার যেসব ছবি সংযোজন করা হয়েছে, তা নিয়েই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। তবে এসব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে রুনা বলেছিলেন, পোশাক কারও শালীনতা ধরে রাখে না।

সম্প্রতি এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন রুনা খান। সামাজিক মাধ্যমের সেই ভিডিওতে রুনাকে তার সমসাময়িক মডেলিং নিয়ে কথা বলতে শোনা যায়। সেখানে খানিকটা বিরক্ত হয়ে রুনা খান বলেন, ‘গত দুই বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি, মিম-মেহজাবীনরাও তাদের হয়ে কাজ করেছেন। সবাই কাজ করে ঘরে বা বাক্সে বন্দি করে রাখার জন্য না। ফেসবুকে পোস্ট করবে, লোকে দেখবে, পছন্দ করবে- সে সমস্ত জানাবে।’

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন