হোম > বিনোদন

আমি একজন গর্বিত মুসলিম: আমির খান

বিনোদন ডেস্ক

আমির খান

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজেকে একজন গর্বিত মুসলিম বলে দাবি করেন আমির খান।

তিনি বলেন, ‘আমি একজন গর্বিত মুসলিম। আমি হিন্দুস্থানি হয়েও গর্বিত। এই দুটো কথাই ভীষণভাবে সত্যি।’

এস প্রসন্ন পরিচালিত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’ এর প্রচারে এসে এসব কথা বলেন তিনি। এ ছাড়াও কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুলেছেন আমির খান। বলেন, পহেলগাঁও-এ সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে শুধু হিন্দুদের মেরেছিল। তবে আমিরের কথায় সন্ত্রাসবাদীরা মুসলমান ছিলেন না।

এ বিষয়ে আমির খান বলেন, ‘কোনো ধর্মই নিরীহ মানুষকে হত্যা করতে শেখায় না। আর এই সন্ত্রাসবাদীদের আমি মুসলিম বলে মনে করি না। কারণ ইসলামে স্পষ্ট লেখা রয়েছে, কোনো নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। মহিলা ও শিশুদের উপর হাত তোলা যাবে না। এই সব শিক্ষা রয়েছে আমাদের ইসলামে।’

তিনি আরও বলেন, ‘যারা নিরীহ মানুষদের হত্যা করছে তারা ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। ওরা ভুল করছে।’

আগামী ২০ জুন মুক্তি পেতে পারে আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’। তবে মুক্তির আগেই সিনেমা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে সার্টফিকেশন বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন প্রযোজক আমির খান।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমায় দুটি দৃশ্য কর্তনের পরামর্শ দিয়েছে। কিন্তু আমির খান কোনো পরিবর্তন করতে রাজি নন, যার ফলে সার্টিফিকেট পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা । ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ খবরটি জানা যায়।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’