হোম > বিনোদন

আবারও সেরা ব্যান্ডের সম্মাননা চিরকুটের

বিনোদন রিপোর্টার

ব্যান্ড ‘চিরকুট’ তাদের পথচলার দুই যুগে পা রেখেছে। নতুন গান ও কনসার্ট দিয়ে দলটি তাদের ২৪ বছর উদযাপন করবে বলে জানিয়েছে। সংগীতা যাত্রার এই দীর্ঘ সময়ে শুক্রবার দলটি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয়বারের মতো সেরা ব্যান্ড হিসেবে সম্মাননা গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে ‘চিরকুট’ জানিয়েছে, গেল বছর তাদের প্রকাশ পাওয়া ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য সেরা দলের পুরস্কার পায় দলটি। পুরস্কারটি গ্রহণ করতে মঞ্চে পুরো দলকে নিয়ে উপস্থিত হন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি।

পুরস্কার প্রাপ্তির খবরে অনুভূতি প্রকাশ করে সুমি বলেন, “২০২৫ সালে দশটি নতুন গান নিয়ে রিলিজ হওয়া ‘ভালোবাসাসমগ্র’-অ্যালবামের ‘দামি’ গানটির জন‍্য এই সম্মান দেওয়া হয়েছে আমাদের। নিজেদের কথা-সুরে প্রতিনিয়ত নতুন গানের সংগ্রামে আমাদের ২৪ বছর যাত্রায় এ অর্জনটুকু আরো বেশি করে অনুপ্রেরণা হয়ে থাকুক চিরকুটের প্রত‍্যেকের জীবনে।”

ব্যান্ডটির দুই যুগের যাত্রা নিয়ে সুমি বলেন, “চিরকুট সব সময় নতুন গান তথা নতুন কথা ও সুরের অন্বেষণে থেকেছে। চিরকুট একটা প্রতিষ্ঠান হিসেবে বছরের পর বছর সদস‍্যদের পাশে থেকে তাদের এগিয়ে রাখার চেষ্টা করেছে। মিউজিকে নতুন কিছু যুক্ত করার নীরিক্ষা করেছে। এর ফলেই অনেক মিউজিশিয়ানের আঁতুড়ঘর হয়ে উঠেছে চিরকুট। পাশাপাশি মানুষের আনন্দ-বেদনায়, সংগ্রামে আমাদের গান যখনই বেজেছে আমরা অনুপ্রাণিত ও গর্বিত হয়েছি। দেশের বাইরে যখন বিশ্বের অন্যান্য প্রথম সারির ব্যান্ডের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে বাংলা গান গেয়েছি আমাদের চোখ ভিজেছে দেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায়। সবার মনে ভালোবাসার ‘চিরকুট’ হয়ে থেকে যেতে চাই।”

দলটি জানিয়েছে, নতুন বছরে নিজেদের পঞ্চম অ্যালবাম নিয়ে কাজ করেছে চিরকুট। নিয়মিত দেশে ও বিদেশে কনসার্টেও যুক্ত থাকবে বছরজুড়ে। এছাড়া আগামী বছর চিরকুটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ‘সিলভার জুবিলি’ উদযাপনের পরিকল্পনা রয়েছে তাদের। চিরকুটের বর্তমান লাইনআপে রয়েছে শারমিন সুলতানা সুমি (কথা, সুর, কণ্ঠ), পাভেল আরিন (সাউন্ড প্রোডাকশন, ড্রামস), রায়হান ইসলাম শুভ্র (রিদম গিটার), দিব্য নাসের (লিড গিটার, হারমনি ভয়েস), ইশমামুল ফারহাদ (বেইজ গিটার), রায়হান পারভেজ আকন্দ প্রান্ত (ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার, স্ট্রামস্টিক), ইয়ার হোসেন (কি বোর্ড, হারমোনিয়াম, ভায়োলিন) ও ফায়েজ সাগর (সাউন্ড ইঞ্জিনিয়ার)।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’