হোম > বিনোদন

ফেরদৌস আরার জন্মদিনের আয়োজন

বিনোদন ডেস্ক

প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার জন্মদিন আজ । এ উপলক্ষে আজ সকালে চ্যানেল আইয়ে তার শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। এর পর দুপুরে তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত থেকে জন্মদিন উদযাপন করেন এই শিল্পী।

নজরুলসংগীত শিল্পী হিসেবে পরচিতি থাকলেও সব ধরনের গানই করেন ফেরদৌস আরা। তার বাবা এএইচএম আবদুল হাই এবং মা মোশাররেফা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফেরদৌস আরা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী। নজরুলসংগীত শিল্পী হিসেবেই সুপরিচিত হলেও মিউজিক কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা, নজরুল ইনস্টিটিউটে নজরুলসংগীতের প্রশিক্ষক, সংগীত অনুষ্ঠান উপস্থাপনা, লেখালেখি, সিনেমায় প্লে-ব্যাকসহ নানা প্রতিযোগিতায় বিচারকের কাজ করছেন।

নজরুল ও উচ্চাঙ্গসংগীত র্চচার জন্য তিনি ২০০০ সালে মোহাম্মদপুরে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক। সংগীতে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক।

এছাড়াও বেসরকারি উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে নিউহ্যাম ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড, সানরাইজ রেডিও অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পদক, নজরুল পুরস্কারসহ নানা সম্মাননা। তার স্বামীর নাম ড. রফিকুল মুহাম্মেদ।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন