হোম > বিনোদন

শিল্পকলায় দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব

বিনোদন রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মহোদয়সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়ের উপস্থিতি আশা করা যাচ্ছে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূতগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ এর প্রথম দিন আগামীকাল ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৩০ হতে রাত ৯.৩০ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে পরিবেশিত হবে যাত্রাপালা ‘মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা’। যাত্রাপালাটির পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারী এবং পরিবেশনায় থাকবেন মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থা।

দুইদিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ এর সমাপনী দিন আগামী ১ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরতেই ঢাক-ঢোলের বাদ্যের মাধ্যমে আবাহন ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশিত হবে। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন তপন চন্দ্র মজুমদার, বিজন কান্তি সরকার, রমেশ দত্ত ও তরুণ দে।

অনুষ্ঠানে দলীয়ভাবে পরিবেশিত হবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান ও আধুনিক গান। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা।

উল্লেখ্য যে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবছরই প্রথমবারের মতো ঈদ-উল-ফিতর ও ঈদুল আজহা উপলক্ষ্যে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হয়েছে।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো