হোম > বিনোদন

ঢাকায় হয়ে গেল মানবাধিকারভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস ও ইনস্টিটিউট ফ্রঁসের যৌথ আয়োজনে গত ১৬ অক্টোবর আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ ‘মানবাধিকারভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান’।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা কস্তা-গাভরাস পরিচালিত ১৯৬৯ সালের রাজনৈতিক থ্রিলার 'জেড’ যার পর অনুষ্ঠিত হয় গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন বিষয়ে এক প্রাণবন্ত আলোচনা।

রাজনৈতিক অস্থিরতাপূর্ণ এক রাষ্ট্রের প্রেক্ষাপটে নির্মিত 'জেড’ চলচ্চিত্রটি এক বিরোধী নেতা হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সেই ঘটনার গোপন প্রচেষ্টার কাহিনি তুলে ধরে। চলচ্চিত্রটি রাজনীতি, সামরিক বাহিনী ও বিচারব্যবস্থার পারস্পরিক জটিল সম্পর্ক উদঘাটন করে এবং গণতন্ত্রের ভঙ্গুরতা ও সত্যের স্থায়িত্বের প্রতিফলন ঘটায়।

চলচ্চিত্র প্রদর্শনের পর অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তাঁরা চলচ্চিত্রটির বর্তমান প্রাসঙ্গিকতা ও বাংলাদেশের সমাজ-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তার সাদৃশ্য নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনায় উঠে আসে বিচারব্যবস্থার সাম্প্রতিক চ্যালেঞ্জ, আইনের শাসন রক্ষা, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে বিচার বিভাগের ভূমিকা, জোরপূর্বক গুম, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল যুগে মানবাধিকারের সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো।

ফরাসি আইন দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি ন্যায়বিচার ও জবাবদিহিতার গুরুত্বকে পুনরায় স্মরণ করিয়ে দেয়, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ভিত্তি সুদৃঢ় করতে অপরিহার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, যারা মুক্ত আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’