হোম > বিনোদন

‘উৎসব’ দেখে বাধনের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক

আজমেরি হক বাধন

এবার ঈদে ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী আজমেরি হক বাধন। যতই দিন যাচ্ছে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহও বাড়ছে। নিজের অভিনীত ছবির প্রচারের ফাঁকে ঈদের আলোচিত আরেক ছবি তানিম নূর পরিচালিত ‘উৎসব’ দেখলেন বাধন।

পরে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মুগ্ধতার কথা জানালেন এই অভিনেত্রী। তার ভেরিভাইড ফেসবুক পেজে লিখেন, ‘গতকাল সোমবার ‘উৎসব’ সিনেমাটি দেখার পর আমার মধ্যে অদ্ভুদ এক ভালোলাগা কাজ করছে। ছবিটি দেখে আমি এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে ছবির পরিচালক তামিমকে ঠিকমত কৃতজ্ঞতা জানাতে পারিনি।’

উৎসব সিনেমা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দেশে এমন চলচ্চিত্র খুব কমই দেখা যায়, যা সুনির্মিত এবং চিত্রনাট্যও নিখুঁত, একই সাথে রাজনৈতিকভাবে সচেতন ও লিঙ্গ-সংবেদনশীলও। ছবিটি দেখার পর সত্যিই আমি বাক্‌রুদ্ধ হয়ে পড়েছিলাম।’

‘আমি সবসময় বিশ্বাস করি আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক প্রগতিশীল নির্মাতা দরকার, সেই সাথে এমন প্রযোজক বেশি দরকার, যাদের মধ্যে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও সাহস থাকবে, যারা চলচ্চিত্রের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান।’

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ বাঁধনের মাঝে আশার সঞ্চার করেছে জানিয়ে তিনি লেখেন, ‘উৎসব আমার মধ্যে নতুন করে আশার সঞ্চয় করেছে। এটি আমাকে গর্বিত করেছে। আমাকে যা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে করেছে তা হল দর্শকদের প্রতিক্রিয়া। তাদের প্রতিক্রিয়া দেখে মনে হল তারা এই ধরণের সিনেমা দেখার জন্য প্রস্তুত।’

সবশেষে বাধন লেখেন, আমরা আমাদের প্রতিভাবানদের নিয়ে আসলে কী করছি, কতটুকু করতে পারছি এটা নিয়ে ভাবার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। আরো বেশি গুরুত্বপূর্ণ হল যে আমাদের সমাজকে আমরা কতটুকু ফিরিয়ে দিচ্ছি তা নিয়ে ভাবার।’

‘উৎসব’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন