হোম > বিনোদন

শিল্পকলার আয়োজনে মৃৎশিল্প ও শাস্ত্রীয় সংগীত কর্মশালা

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মৃৎশিল্প (টেপা পুতুল) এবং শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা। সোমবার জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপ-পরিচালক প্রদ্যোত কুমার দাস, একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা এবং কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।

মৃৎশিল্প কর্মশালা (টেপা পুতুল) প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২-২৬ জুন ২০২৫, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেবাশীষ পাল ও অসীম হালদার। ৫ দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া।

শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২-২৬ জুন ২০২৫, প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন অসিত দে ও মোহাম্মদ শোয়েব। ৫ দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান/সংগঠনের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (সংগীত ও যন্ত্র) মোনালীন আজাদ।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান