হোম > বিনোদন

‘তান্ডব’ পাইরেসি কাণ্ডে গ্রেপ্তার ৩

বিনোদন ডেস্ক

শাকিব খান অভিনীত এবারের ঈদের বহুল আলোচিত ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে মূলহোতা টিপু সুলতানকে (৩৫) সোমবার বিকেলে নোয়াখালীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

টিপু বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। এছাড়াও সাদি সাদকে ময়মনসিংহ থেকে এবং সাজেদুল ইসলামকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, তান্ডব সিনেমার প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদি হয়ে তিন জনের নামে এবং কয়েকজন অজ্ঞাতনামা আসামি দিয়ে বনানি থানায় একটি মামলা করে। সেখানে অভিযোগ করা হয়, পাইরেসির মাধ্যমে তার প্রযোজিত সিনেমা ‘তান্ডব’ স্যোসাল মিডিয়ায় প্রচার করা হয়।

দায়ের করা কপিরাইট আইনের মামলায় টিপু সুলতান ১ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিপু সুলতান সহ বাকি ২ জন সাদি সাদ ওরফে সাগর যিনি সিনেটিক অনলাইন পোর্টালের মালিক, এবং সাজেদুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, টিপু সুলতান অবৈধভাবে তাণ্ডব সিনেমার সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১ জন হল অপারেটরের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন টিপু সুলতান।

ডিবি প্রধান জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, পাইরেসি একটি অপরাধ, তাই এটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে, এবং এটার সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, রায়হান রাফী পরিচালনায় ‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও আছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ অনেকেই।

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ঈদে বিটিভিতে দুই পর্বের ব্যান্ড শো

তৌসিফ-নীহার ‘তুই থেকে তুমি’

আনকাট সেন্সর পেল নিশোর ‘দম’, দেখতে পারবেন সব বয়সীরা

অস্কারের ৯৮তম আসর, পুরস্কার পেলেন যারা

সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন

নাটকে দাম্পত্য জীবনের ‘সাত দিন’

ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পির কণ্ঠে আনন্দের গান ‘ফাঁকি’

ফের বুলবুলি হয়ে আসছেন তটিনী

‘প্রেমের গল্প’ নিয়ে আসছেন চিত্রনায়ক রোশান-চমক