হোম > বিনোদন

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন রেজাউদ্দিন স্টালিন

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হলেন কবি রেজাউদ্দিন স্টালিন।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ধারা ৯(২) অনুযায়ী শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন।

আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী।

এরপর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক করা হলেও গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি।

পরবর্তীতে ৪ মার্চ একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়। আর গত ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর এক সপ্তাহের মাথায় সেই দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

হজ পালনে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

শিল্পাঙ্গনে স্থবিরতার অভিযোগ নাট্যজনদের

জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’

এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

হৃদয়ের সুরে ইমরান

জেমসের নগর বাউলে এলো বড় পরিবর্তন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না একজন তারকাও

মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা