হোম > বিনোদন

শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

সৎ মায়ের দায়ের করা মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎ মা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এ মামলায় সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়।

আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেন। তারা বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। শাওন, ডিবি হারুনসহ বাকি আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে। আমাদেরকে মারধর করেছে সে।

তন্ময়-মিহি জুটির ‘ভালোবাসার ঘর’

সালমান শাহর অসমাপ্ত যে সিনেমায় অভিনয় করেন ওমর সানি

ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অপু বিশ্বাস

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

ইমরাউল রাফাতের ‘রোল নাম্বার’-এ প্রান্ত ও এশা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে

প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে আইনি নোটিশ