হোম > বিনোদন

মণিহার সিনেমা হল ভাঙার গুজব

বিনোদন রিপোর্টার

দেশের সবথেকে বড় যশোরের মণিহার সিনেমা হল ভেঙে ফেলা হবে বলে খবর ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। বেশ কয়েকটি পোর্টাল সেই সংবাদও ছাপিয়েছে। সিনেমা হল ভেঙে ফেলা নিয়ে কেউ কেউ সরকারের এক হাত নিতেও ছাড়েননি। অথচ যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন হলটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম।

তিনি বলেছেন, হল ভেঙে ফেলা হচ্ছে না। সিনেমা খরায় সেটি সাময়িক বন্ধ করে দেওয়া হচ্ছে। সিনেমা ব্যবসা ঈদকেন্দ্রিক হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘দুই ঈদ শাকিব খানের সিনেমা দিয়ে টুকটাক চালাইলাম, ব্যবসা করলাম। ঈদের পর গত জুলাই মাস থেকে কোনো সিনেমা নেই। আমরা হল মালিকরা কোনো সিনেমা পাইনি, চালানোর মতো কোনো সিনেমা পাইনি। এভাবে তো লস দিয়ে দিয়ে হল খোলা রাখা যায় না।’

হতাশা প্রকাশ করে জিয়াউল ইসলাম বলেন, ‘আমরা আর চালাতে পারছি না। কর্মচারীদের বেতন বাকি থাকছে। বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছি না। হল খোলা থাকলে একজনকে নিয়ে সিনেমা চালালে যে বিল আসে, এক হাজার লোক নিয়ে চালালেও সেই বিল আসে। যার কারণে আমরা একটু পিছিয়ে যাচ্ছি। এখন আমাদের হল বন্ধ করে দিতে হবে।’

নতুন নতুন ভালো সিনেমা পেলে হল চালুর রাখার ভাবনাও রয়েছে মণিহার কর্তৃপক্ষের। জিয়াউল ইসলাম বলেন, ‘নতুন ভালো কোনো সিনেমার আশ্বাস না পেলে, ভারতীয় সিনেমা আমদানি বা ভালো কোনো সিনেমার আশ্বাস না পেলে এই সিনেমা হল চালিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নেই।’

১৯৮৩ সালে সোহেল রানা-সুচরিতা অভিনীত ও দেওয়ান নজরুল পরিচালিত ‘জনি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু দেশের সবথেকে বড় যশোরের ‘মণিহার’ সিনেমা হলের। হলটিতে আসন সংখ্যা ১ হাজার ২০০। গত বছর হলের পাশেই তৈরি করা হয় ৬৬ আসনের মণিহার মাল্টিপ্লেক্স।

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

আড্ডা ও স্মৃতিকথায় মেতে উঠলেন গুণী অভিনেত্রীরা

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর