হোম > বিনোদন

লস অ্যাঞ্জেলেস পুরস্কার জিতল ‘আ থিং অ্যাবাউট কাশেম’

বিনোদন রিপোর্টার

লস অ্যাঞ্জেলেস ডাইভারসিটি চলচ্চিত্র উৎসবে দুই শাখায় পুরস্কার জিতেছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার, আর সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন বিজন ইমতিয়াজ।

১৭ মিনিট দৈর্ঘ্যের ‘আ থিং অ্যাবাউট কাশেম’র চিত্রনাট্য পাশাপাশি নুহাশ হ‌ুমায়ূনের সঙ্গে গল্প লেখায় যুক্ত ছিলেন নির্মাতা বিজন। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হ‌ুমায়ূন। এটি তৈরি হয়েছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনসের যৌথ উদ্যোগে।

‘আ থিং অ্যাবাউট কাশেম’র চিত্রনাট্যে ফুটে উঠেছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অচেনা সত্তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। যেখানে কাশেম চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু ও তনুশ্রী কারকুন।

সিনেমাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্কার কোয়ালিফাইং ‘রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ ‘অল্টারনেটিভ স্পিরিট’ শাখায় গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছে।

এছাড়াও স্পেনের ‘ক্যাওস্টিকা’, নিউ ইয়র্কের ‘৪৮তম এশিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত হয়েছে ‘আ থিং অ্যাবাউট কাশেম’।

শিল্পী সমিতির নির্বাচনে জলি

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

বছরব্যাপী পালিত হবে নজরুলবর্ষ

হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় তরুণদের সিনেমা

শাকিব খানের ‘রোলেক্স’ রহস্য

একফ্রেমে ডলি, মেমী ও মম

ডিসেম্বরে আসছে রাফী-নিশোর ‘সুড়ঙ্গ ২’

শিল্পকলায় ‘জ্যৈষ্ঠের রাঙা সকাল’