হোম > বিনোদন

নিজের আত্মতৃপ্তির জন্য মঞ্চে অভিনয় করি: চুমকি

বিনোদন রিপোর্টার

বেশকিছুদিন বিরতির পর আবারো মঞ্চে অভিনয় করেছেন চুমকি। নাটকের নাম ‘দেয়াল’। সেলিম আল দীন রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। এরই মধ্যে নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটকে চুমকি একজন অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন। ‘দেয়াল’ নাটক যারা মঞ্চে দেখেছেন তারা সবাই যথারীতি চুমকির অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। যে কারণে এখন থেকে আবারো মঞ্চে নিয়মিত অভিনয় করার অনুপ্রেরণা পেলেন চুমকি। চুমকি এর আগে ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চে অভিনয় করেছেন ‘হাত হদাই’, ‘বনো পাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতী কইন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, ‘ন নইরা মনি’সহ আরো কয়েকটি নাটক।

মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে চুমকি বলেন, ‘আমার বড় বোন নীলু আপার অনুপ্রেরণাতেই মিডিয়াতে আসা। তার কারণেই আমার আজকের ফারজানা চুমকি হয়ে উঠা। যে কারণে তার প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ। আমরা যারা মঞ্চে অভিনয় করি তারা আসলে প্রত্যেকেই মঞ্চের কাজটা ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে কাজ করতে করতে এতো ক্লান্ত হয়ে পড়ি , তারপরও কিন্তু মঞ্চের প্রতি ভালোবাসা একটুও কমে না। কারণ আমাদের মা বাবা ভাই বোনকে ঘিরে যেমন একটি পরিবার। এই মঞ্চ দলটাও আমাদের আরেকটা পরিবার। এক অন্যরকম ভালোলাগা এই পরিবার টেনে নিয়ে যায়। সত্যি বলতে কী একেবারেই নিজের আনন্দের জন্য নিজের আত্মতৃপ্তির জন্য মঞ্চে অভিনয় করি। তাছাড়া এটাও পরম সত্যি যে দর্শক যারা আসেন তারাও একটা ভালোলাগা নিয়েই মঞ্চ নাটক দেখতে আসেন। দেয়াল-এ অভিনয় করেও ভীষণ ভালো লেগেছে। যথারীতি আমার দল ঢাকা থিয়েটারের প্রতি আমি কৃতজ্ঞ।’

চুমকি জানান আর কিছুদিন পর তিনি ফারুক আহমদের নির্দেশনায় ‘রঙমহল’ নামের আরো একটি মঞ্চ নাটকে অভিনয় করবেন। চুমকি অভিনীত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকা’। চুমকি অভিনীত একমাত্র সিনেমা ‘পাপ পূণ্য’।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’