হোম > বিনোদন

তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিয়ে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন রিপোর্টার

‘মেইড ইন বাংলাদেশ’খ্যাত পরিচালক সৈয়দা রুবাইয়াত হোসেন নির্মাণ করছেন নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। দীর্ঘদিন ধরে তিনি এই সিনেমার চিত্রনাট্য নিয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছেন এবং আন্তর্জাতিক ফান্ডও পেয়েছেন। পাঁচ দেশের অনুদানে নির্মাণ করা হচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় অভিনয় করেছেন তিনজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।

২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’-এর জন্য বাঁধন, ২০১৯ সালে ‘ন ডরাই’-এর জন্য সুনেরাহ এবং ২০২২ সালে ‘শিমু’-এর জন্য শিমু জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পান।

অনেকটাই গোপনেই শেষ করা হয়েছে সিনেমার শুটিং। এখন ফ্রান্সে চলছে সিনেমাটির সম্পাদনার কাজ। সম্পাদনা শেষে বাকি কাজ হবে পর্তুগালের লিসবনে। সিনেমায় বড় অঙ্কের খরচ হবে শুটিং–পরবর্তী কাজে। আর এ-সবই অনুদানের অর্থে হচ্ছে বলে জানান পরিচালক।

সিনেমাটি পাঁচটি দেশ থেকে অনুদান পেয়েছে এবং রুবাইয়াত হোসেনের সঙ্গে ফ্রান্স (ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে), জার্মানি (আন্না ক্যাচকো), পর্তুগাল (পেড্রো বোর্গস) এবং নরওয়ের (ইনগার্ড লিল হটন) প্রযোজকরা যৌথভাবে এটি প্রযোজনা করেছেন। পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস সিনেমাটির চিত্রগ্রহণে আছেন এবং অন্যান্য বিভাগেও আন্তর্জাতিক কলাকুশলীরা কাজ করেছেন।

সিনেমাটির গল্পে দেখা যায়, এক মেয়ে রূপকথার মতো আয়োজনে তার বিয়ের স্বপ্ন দেখে, কিন্তু সে ভেতরে ভেতরে এক জটিল রোগে ভুগছে। ঘরোয়া উপায় ব্যবহার করেও সমস্যা সমাধানে কোনো ফল না পাওয়ায় তার মানসিক চাপ বাড়তে থাকে। একদিন সে বিউটি পার্লারে গিয়ে লম্বা চুলের এক রহস্যময় নারীকে কল্পনায় দেখতে শুরু করে। এই সিনেমার জনরা সামাজিক হলেও এর সঙ্গে হরর ঘরানা যোগ হয়েছে। এটি মূলত বিয়ে, মেকআপ ও একটি বিউটি পার্লারের গল্প নিয়ে তৈরি, যেখানে নারীদের গল্প এবং সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন

নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন গাজী রাকায়েত

তৌসিফ-তটিনী: কে কার প্রেমে ‘জখম’?

বিটিভিতে ববিতাকে নিয়ে ‘ববিতা-অপরাজিতা’

একটি বিড়াল আর দুই নিঃসঙ্গ মানুষের মায়ার গল্প ‘লাভ সিটার’

দাম্পত্যের গল্পে ইয়াশ-পারসার ‘একসঙ্গে আলাদা’

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ঈদে বিটিভিতে দুই পর্বের ব্যান্ড শো

তৌসিফ-নীহার ‘তুই থেকে তুমি’

আনকাট সেন্সর পেল নিশোর ‘দম’, দেখতে পারবেন সব বয়সীরা