হোম > বিনোদন > তারকা সংবাদ

অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক কারাগারে

বিনোদন রিপোর্টার

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। এতে রিধির প্রেমিক হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত হাসিবুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

রাজধানীর ভাটারা এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার, ১৬ আগস্ট সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, শনিবার রিধিকা রিধির মা বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিন বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দীন জানান, আসামির বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি।

পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে ভাটারা এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, মৃত্যুর ঠিক আগে প্রেমিক হাসিবুরের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধিকা। সে সময় তাদের মধ্যে তীব্র কথাকাটাকাটি ও ঝগড়া হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যা। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।

উল্লেখ্য, মডেলিং দিয়ে পরিচিতি পেলেও একাধিক নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে শুরু হলো ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কারিগরি ত্রুটিতে কাঠমান্ডু-ঢাকা বিমানের ফ্লাইট বাতিল, ভোগান্তিতে শতাধিক যাত্রী

হামলাকারীদের গ্রেপ্তারে এমপি আমির হামজার আল্টিমেটাম

শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ

ফল আমদানির এলসি মার্জিন প্রত্যাহার

ককরোচ স্বেচ্ছাসেবকের বাবা হত্যায় প্রতিবাদের ঝড়, খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি

ফিলিস্তিনের সমর্থনে দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে বিক্ষোভ

নবাব সলিমুল্লাহকে স্মরণ করে ডাকসুর ‘ইশারাত মনজিল’ প্রকাশ

বরিশালে বিভাগীয় তথ্য কমপ্লেক্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী