হোম > বিনোদন > তারকা সংবাদ

আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করব: পরীমণি

আমার দেশ অনলাইন

porimoni

আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা নতুন করে জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব ফাইনাল।’

বুধবার রাত ১টার কাছাকাছি সময়ে দেওয়া এই পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। অনেকেই এটিকে রসিকতাপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন এবং পোস্টটির নিচে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে এটিই প্রথম নয়। এর আগেও আর্জেন্টিনাকে ঘিরে একাধিক পোস্ট করেছেন পরীমণি। গত ১২ জুলাই তিনি একটি পোস্টে শুধু ‘উইন’ লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেন। একই দিন সন্ধ্যা ৬টার দিকে আরেকটি পোস্টে লেখেন, ‘ফুটবল একটা ভালোবাসা’, এর সঙ্গে যোগ করেন লাভ রিঅ্যাক্ট ও আর্জেন্টিনার পতাকার ইমোজি।

এদিন আরও একটি পোস্টে নিজের ছেলে সম্পর্কে তিনি লেখেন, ‘ছেলে আমার কী পরিমাণ আর্জেন্টিনার ফ্যান!’ পোস্টের ভিডিওতে দেখা যায়, রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

পরীমণির সাম্প্রতিক পোস্টগুলো থেকে স্পষ্ট, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক। দলটির প্রতি তার উচ্ছ্বাস ও আবেগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এআরবি

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

ব্যবসায় ধস, দেউলিয়ার পথে অনন্ত জলিল

বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ

নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান

চমকের রহস্যময় ফেসবুক পোস্টে নেট দুনিয়ায় শোরগোল

এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কট

কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন দিঠি আনোয়ার

বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন নীহা, মসজিদুল হারামে ছবি প্রকাশ