হোম > বিনোদন > তারকা সংবাদ

শিল্পী সমিতির নির্বাচনে জলি

বিনোদন রিপোর্টার

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা জলি। বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির একজন সদস্য হিসেবে তিনি সমিতির বিগত নির্বাচনগুলোতে তার পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে এসেছেন। তবে এবার নিজেই প্রার্থী হিসেবে ভোটারদের কাছে নিজের জয়লাভের প্রত্যাশায় ভোট চাইছেন এই নায়িকা।
আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু এবং জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসেবে প্রতিযোগিতা করবেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা জলি।
জলি বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশকিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা ‘অঙ্গার’ দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরো ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। এরই মধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। শিল্পীরা আমাকে অনেক ভালোবাসেন, এটি আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।’
প্রসঙ্গত, ‘অঙ্গার’ ছাড়াও জলি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘ডেঞ্জার জোন’ প্রভৃতি।

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেভিড ইমনের সাত সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার, চাঁদাবাজির আলামত উদ্ধার

বিড়ালছানা টিনা ও মিনা

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

সান্তাহারে কুড়িগ্রাম ট্রেন লাইনচ্যুতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

জামায়াত-এনসিপি কি সংসদ বর্জনের দিকে যাবে?

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকট তীব্র

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ৩