হোম > বিনোদন > তারকা সংবাদ

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

বিনোদন রিপোর্টার

সাম্প্রতিক সময়ে অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়েছে। যেখানে নির্বাচনের আগে তার মন্তব্য হিসেবে একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়েছে। তবে এই ফটোকার্ডটি ‘পুরোপুরি ভুয়া’ বলে দাবি করেছেন সাবিলা।

রবিবার দুপুরে এই অভিনেত্রী তার ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে জানান, তার নাম জড়িয়ে প্রচারিত কার্ডটি পুরোপুরি ভুয়া। সাবিলা আরও জানান, কোনো বিষয়ে তার ব্যক্তিগত বক্তব্য থাকলে তা কেবলমাত্র দেশের মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।

ফেসবুক পোস্টের সাবিলা লেখেন, ‘আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনও আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দেই, তা কেবলমাত্র মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।’

একইসঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করে দর্শকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় - যা একেবারেই কাম্য নয়।’

সবশেষে ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন। তবে সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়। আমার দর্শকরা সবসময়ই সচেতন ছিলেন। আশা করছি ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’

শিল্পী সমিতির নির্বাচনে জলি

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি : সূচরিতা

‘আসুন দেশটার জন্য সবাই মিলে কিছু করি’

বিশ্বকাপ উন্মাদনায় তারকারা, জানা গেলো কে কোন দলের সমর্থক

মেহজাবীন-মালাইকার প্রিয় দল আর্জেন্টিনা

আমার স্বপ্নের পথে যেতে সহযোগিতা করেছিলেন সুমিতা দিদি : নূতন

‘বনলতা সেন’ নিয়ে স্পর্শিয়ার মুগ্ধতা

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী