হোম > বিনোদন > তারকা সংবাদ

দোয়া চাইলেন গুরুতর অসুস্থ গায়ক বাদশা বুলবুল

বিনোদন রিপোর্টার

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা বুলবুল বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এ কারণে জরুরি চিকিৎসার অংশ হিসেবে রিং (স্টেন্ট) বসানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত এই শিল্পীর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় হার্টে তিনটি রিং বসানোর কথা। বিষয়টি নিশ্চিত করে নিজেই ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।

বাদশা বুলবুল গতকাল জানান, কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে এনজিওগ্রাম করালে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘সুস্থ হয়ে আবার যেন সবার মাঝে ফিরতে পারি।’ সংগীত জীবনের শুরুটা হয়েছিল মায়ের কাছ থেকেই। ফোক গান দিয়ে পথচলা শুরু হলেও পরে আধুনিক গান দিয়েই ব্যাপক জনপ্রিয়তা পান এই শিল্পী। ১৯৮১ সালে স্টেজ শোর মাধ্যমে সংগীতজীবন শুরু করেন বাদশা বুলবুল।

দীর্ঘ পথচলায় তিনি ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভিন্নধর্মী কণ্ঠ ও গানের মাধ্যমে। ১৯৮৮ সালে মিল্টন খন্দকারের সুরে তার প্রথম অ্যালবাম ‘বুকের কাছাকাছি’ প্রকাশিত হয়। তবে সে সময় দেশের ভয়াবহ বন্যার কারণে অ্যালবামটি প্রত্যাশিত সাড়া পায়নি।

পরে ১৯৯৫ সালে ‘সে যেনো চির সুখী হয়’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বাদশা বুলবুলের গাওয়া উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- ‘সে ছিল আমার প্রিয়া’, ‘হৃদয়ের কবিতা’, ‘তবুও প্রেম আসে’, ‘ভাঙা মন’, ‘যে আমায় দুঃখ দিল’, ‘অন্তরে’, ‘ভুলে যাবো আমি তোমাকে’, ‘মোহনা’, ‘ভুলতে চেয়েছিলাম’, ‘এক জনমে হইলোনা পিরীতি’, ‘একদিন সন্ধ্যায়’, ‘পিরীতি আমার জন্য নয়’, ‘ব্যথার শ্রাবণ’, ‘আমি আসবোই’সহ আরও অনেক জনপ্রিয় কাজ।

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার–উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা