হোম > বিনোদন > তারকা সংবাদ

ডলি জহুরের জীবন ভাবনা

বিনোদন রিপোর্টার

কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের অভিনয় ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। আগামী বছরই ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করবেন তিনি। মঞ্চ, রেডিও, টেলিভিশন, বড় পর্দা সব মাধ্যমেই অভিনয়ের আলো ছড়িয়েছেন ডলি জহুর। আজীবন সম্মাননা ছাড়াও পেয়েছেন অভিনেত্রী হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০২৪ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকেও ভূষিত হয়েছিলেন তিনি। কর্ম ও অর্জন নিয়ে জীবন ভাবনা জানিয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, আমার যতটুকু পাবার ছিল, তার থেকেও বেশি পেয়েছি। আমার থেকেও অনেক যোগ্য আছে। আমি হয়তো সৌভাগ্যবান। সবার ভালোবাসা পেয়েছি। সম্প্রতি ডলি জহুর এসেছিলেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে ডলি জহুর বলেছেন, অমর নায়ক সালমান শাহকে নিয়ে এমন কিছু কথা, যা তিনি আগে কখনো বলেননি। প্রয়াত নায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী, চিত্রনায়িকা শাবনূর, সালমান শাহের স্ত্রী সামিরাকে নিয়ে না বলা অনেক কথা প্রথমবার শেয়ার করেছেন ডলি জহুর। কিংবদন্তি এই অভিনেত্রী ১৬১টি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা প্রতি এক লাখ টাকাও নিয়েছেন সে সময়। যদিও চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো তিনি ৩৪ লাখ টাকা পান। স্বামীর অসুস্থতার সময় সেই টাকাগুলোর খুব প্রয়োজন ছিল; তখন কেউই তাকে প্রাপ্য টাকাগুলো দিতে এগিয়ে আসেনি। পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক: সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট