হোম > বিনোদন > তারকা সংবাদ

নির্বাচনের প্রতিশ্রুতি ভোটের পরও যেন বজায় থাকে : তৌসিফ

বিনোদন রিপোর্টার

আসছে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এমন প্রেক্ষাপটে একজন সচেতন নাগরিক হিসেবে নিজের প্রত্যাশার কথা জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

এই অভিনেতা বলেন, আমাদের দেশের বর্তমান বাস্তবতায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষের চাহিদা অনেক। আমি আগেও বলেছি, এখনও বলছিÑ আমি একজন শিল্পী, কোনো দলের প্রতিনিধি নই। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে এটুকু চাই, নির্বাচনে যে-ই জিতে আসুক না কেন, তারা যেন আগে জনগণের কথা ভাবেন। নির্বাচনি প্রচারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়েও কথা বলেন এই অভিনেতা। তৌসিফের ভাষায়, নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, নির্বাচন-পরবর্তী সময়ে যেন সেগুলো ঠিক থাকে। প্রতিশ্রুতি রাখা হোক জনগণ হিসেবে আমাদের চাওয়া আসলে এটুকুই।

অতীত অভিজ্ঞতার কথা টেনে তৌসিফ মাহবুব বলেন, আগেও আমরা অনেকবার ধোঁকা খেয়েছি। আর ধোঁকা খেতে চাই না। এই ধোঁকায় পড়ে অনেক মানুষ দেশ ছেড়ে চলে গেছে। কারো কাছ থেকে শুনেছি বাংলাদেশের ওপর থেকে তাদের মন উঠে গেছে, তাই বিদেশে চলে যেতে চান। এমন কথা তারকাদের মধ্যেও আছে। কিন্তু আমি এসব বিশ্বাস করি না। নিজের অবস্থান স্পষ্ট করে তৌসিফ মাহবুব বলেন, আমি জন্মের পর থেকে আমার দেশকে পাগলের মতো ভালোবাসি। অবুঝ বাচ্চাদের মতো এই দেশটাকে ভালোবাসি। মন থেকে বিশ্বাস করি রাজনীতি হোক বা সংস্কৃতি, একদিন বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক ভালো জায়গায় পৌঁছাবে।

নাগরিকের ‘তারায় তারায়’ পূর্ণিমা

নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন গাজী রাকায়েত

নতুন সংগীতায়োজনে ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমিন

নিরাপত্তা চেয়ে থানায় জিডি অভিনেত্রী তিথির

মদের মামলা থেকে খালাস পেয়ে যা বললেন আসিফ

বালেন শাহ : র‌্যাপের মঞ্চ থেকে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন হায়দার হোসেন

সদ্যপ্রয়াত স্ত্রীর বিরুদ্ধে আলভীর গুরুতর অভিযোগ

বশির আহমেদকে নিয়ে কনকচাঁপার আবেগঘন বার্তা

একান্ত সংগ্রামের গল্প বললেন সুনেরাহ