হোম > বিনোদন > তারকা সংবাদ

ঈদে নাটক-সিনেমায় দীপা খন্দকার

বিনোদন রিপোর্টার

অভিনয় জীবনের অন্যরকম এক সুন্দর সময় পার করছেন দেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী দীপা খন্দকার। অভিনয় জীবনের শুরুতে যেমন তুমুল ব্যস্ত ছিলেন তিনি, এই সময়ে এসে সে সময়টাই যেন পার করছেন তিনি। পরিণত বয়সে যে ধরনের চরিত্রে অভিনয় করার প্রয়োজন, সেসব চরিত্রই যেন তার কাছে আসছে। তিনিও সেসব ভালো গল্পের নাটকে নিজেকে একের পর এক তুলে ধরছেন। তবে কাজ করছেন অনেক বেছে বেছে। এরই মধ্যে দীপা জানালেন, আগামী ঈদে তার অভিনীত তন্ময় সূর্য পরচিালিতত ‘হাঙ্গর’ সিনেমাটি মুক্তি পাবে।

আগামী ঈদে বিভিন্ন টিভি ও ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য অভিনয় করেছেন আরিফ খানের ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’, চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’ নাটকে।

গতকাল থেকে আজ পর্যন্ত দীপা খন্দকার ব্যস্ত থাকবেন ইমরোজ শাওন পরিচালিত ঈদের জন্য নির্মিত ‘স্টোরি এবাউট ইউ অ্যান্ড মি’ নাটকের কাজ নিয়ে। এরপর তিনি মীর সাব্বির ও মহিমদুল মহিমের আরো দুটি নাটকের কাজ করবেন।

দীপা খন্দকার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার অভিনীত বলা যায় প্রতিটি নাটকের জন্যই আমি অবিশ্বাস্য রকম সাড়া পেয়েছি, বিশেষত এটা আমাদেরই গল্প নাটকে ফুফু চরিত্রে অভিনয়ের জন্য। এটা সত্যি কখনো কল্পনাও করিনি যে, এই সময়ে এসে এমন একটি নাটকে অভিনয়ের জন্য আমি দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে এত সাড়া পাব। দর্শক একটি চরিত্রকে এত ভালোবাসতে পারে, তা নতুন করে জানা হলো। আমি আমার দর্শক, নির্মাতা ও সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞ ।’

তিনি আরো বলেন, “আগামী ঈদে ‘হাঙ্গর’ সিনেমাসহ আরো খুব সুন্দর সুন্দর গল্পের নাটক প্রচারে আসবে। এখন পর্যন্ত যতগুলো নাটকে অভিনয় করেছি, প্রতিটি নাটকের গল্প এককথায় অসাধারণ। সহশিল্পী হিসেবে শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার আন্টি, মামুনুর রশীদ ভাই, আফজাল ভাইকে পেয়েছি। এটা সত্যিই অনেক বড় বিষয় আমার কাছে। কারণ, তারা প্রত্যেকেই অভিনয়ের পাঠশালা বলা চলে। তাদের কাছ থেকে এখনো আমার অনেক কিছু শেখার আছে। আমি তাদের সঙ্গে আরো কাজ করতে চাই, নিজেকে আরো সমৃদ্ধ করতে চাই। ধন্যবাদ নতুন নির্মাতাদের, যারা আমাকে নিয়ে কাজ করার প্রবল আগ্রহ দেখান।”

এদিকে, গত ৮ মে অনুষ্ঠিত ‘বাইফা’ অ্যাওয়ার্ডে দীপা খন্দকার ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্বের সম্মাননা লাভ করেন।

‘সাংস্কৃতিক বয়ান ও একপেশে ইতিহাসচর্চা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল’

শাবনূরের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা বললেন পরিচালক

নতুন রুপে ফিরছে পূর্ণিমা

ফুটবল বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বাংলাদেশি সঞ্জয়

‘মা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে না গিয়ে, আমার স্কুলে চলে আসলো’

মায়েদের নিয়ে তারকাদের কিছু কথা

ঘরোয়া আলোচনার অডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ কুদ্দুস বয়াতি

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

মৌসুমীর-ওমর সানির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন, সত্যতা কতটুকু!

দোয়া চাইলেন গুরুতর অসুস্থ গায়ক বাদশা বুলবুল