হোম > বিনোদন > তারকা সংবাদ

‘শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে আমি কখনো ভুলব না’

জাভেদের মৃত্যুতে সোহেল রানা

বিনোদন রিপোর্টার

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। আজ বুধবার, ২১ জানুয়ারি, সকালে উত্তরার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার আকস্মিক মৃত্যুতে সিনেজগতে নেমে এসেছে শোকের ছায়া। বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের বন্ধু অভিনেতা ও প্রযোজক সোহেল রানা।

প্রিয় বন্ধুর মৃত্যুর শোকবার্তায় সোহেল রানা বলেন, ‘জাভেদ আমার খুব কাছের বন্ধু ছিলেন। তিনি আমার বহু ছবির নৃত্যপরিচালক ছিলেন, এমনকি আমার একটি ছবিতে অভিনয়ও করেছিলেন। তিনি ছিলেন একজন পাকিস্তানি, কিন্তু এই দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এ দেশের মানুষ ও শিল্পকে ভালোবেসে গেছেন। শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে আমি কখনো ভুলব না।’

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ইলিয়াস জাভেদ। হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে চিকিৎকদের তত্ত্বাবধানে তার নিজ বাসাতেই চলছিল চিকিৎসা কার্যক্রম।

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে সুশীল সমাজের উদ্দেশে কনকচাঁপার বার্তা

জন্মদিনে পরীমনির নতুন চমক, ‘ফারজানা’-এর ফার্স্ট লুক প্রকাশ

যেভাবে দিন কাটছে শবনমের